ইসলামিক পার্টির নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান হয়েছেন ছায়েদুল হাসান ইকবাল। দলের ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় তাঁকে চেয়ারম্যান করা হয়।
সদ্য প্রয়াত আবদুল মোবিন ইসলামিক পার্টির চেয়ারম্যান ছিলেন। ছায়েদুল হাসান তাঁরই বড় ছেলে। এর আগে তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।