ইসলামিক ফাউন্ডেশন জুমার জন্য তৃতীয় খুতবা পাঠাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই সপ্তাহের মতো আজ শুক্রবারও জুমার নামাজের জন্য খুতবা তৈরি করে গণমাধ্যমে পাঠিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
এবারের খুতবার বিষয় হচ্ছে ‘আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর ভালোবাসা’। ফাউন্ডেশন থেকে পাঠানো এটি তৃতীয় খুতবা।
প্রসঙ্গত, গত দুই জুমায় খুতবা তৈরি করে তা সব মসজিদে অনুকরণ বা অনুসরণ করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন।