প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ইসলামিক ফ্রন্টের মেয়র প্রার্থী হচ্ছেন এইচ এম মুজিবুল হক। তিনি সংগঠনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হলেও নির্বাচন করবেন ‘সম্মিলিত নাগরিক ফোরাম’-এর ব্যানার থেকে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ফোরামের সচিব এস এম ফরিদ উদ্দীন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব জয়নুল আবেদিন জুবাইর, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, ফোরামের আহ্বায়ক আবু নাছের তালুকদার প্রমুখ।