প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষ রেজাউল কবিরের অপসারণের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার হাসান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক রুমেল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক ফয়সাল সাব্বিরসহ মনিরুল হক, পিংকি সাহা, সুমাইয়া আলম, সাইফুল ইসলাম, রাকিবুল হাসান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, অধ্যক্ষ অযৌক্তিকভাবে ব্যাপক হারে মাসিক বেতন ও একাদশ শ্রেণীতে ভর্তির টাকা বাড়িয়েছেন। তিনি বিনা দরপত্রে ঠিকাদার নিয়োগ দিয়ে নতুন ভবন তৈরি করেন। এ ছাড়া কলেজের তহবিলের টাকা দিয়ে নামে-বেনামে জমি ক্রয়, শিক্ষক নিয়োগে আত্মীয়করণ করেছেন।