প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্র সংগ্রাম পরিষদ গতকাল মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ রেজাউল কবিরের অপসারণ দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ। সংগ্রাম পরিষদের নেতারা অধ্যক্ষের বিরুদ্ধে আনা সব দুর্নীতির অভিযোগ তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানান। ছাত্র সংগ্রাম পরিষদ অধ্যক্ষের অপসারণসহ বিনা দরপত্রে ছয়তলা ভবন নির্মাণ, কলেজ ভবনের অধ্যক্ষের বাসভবন প্রত্যাহার, ছাত্রছাত্রীদের বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, ভর্তি ও মাসিক বেতনের টাকা কমানো, ছাত্র মিলনায়তন প্রতিষ্ঠা, ছাত্রী মিলনায়তনের মান উন্নয়ন, শিক্ষক নিয়োগের আত্মীয়করণ ইত্যাদি দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।