ইসলামিয়া কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে নগরের সদরঘাট ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন। ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক রুবেল বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হাসান। বক্তারা বলেন, ১১ দফা শিক্ষার্থীদের প্রাণের দাবি। কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এসব দাবি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের নানা অনিয়ম এবং দুর্নীতি কলেজের পরিবেশকে বিনষ্ট করছে। তাঁরা এসব অনিয়মের দ্রুত প্রতিকার দাবি করছেন। অন্যথায় তাঁদের আন্দোলন চলবে। ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদের আহ্বায়ক রুবেল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা অধ্যক্ষের অপসারণসহ অন্যান্য দাবিতে কলেজ ক্যাম্পাসে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন শুরু করেছি। অধ্যক্ষের অপসারণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ চলছে। গণস্বাক্ষরসহ আমরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেব।’ শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে অধ্যক্ষের পদত্যাগ, কলেজ ভবন থেকে অধ্যক্ষের বাসভবন প্রত্যাহার, সব বিভাগের ভর্তির টাকা এবং মাসিক বেতনের টাকা কমানো, ছাত্র মিলনায়তন প্রতিষ্ঠা, শিক্ষক নিয়োগে আত্মীয়করণ বন্ধ।