ইসলামী আন্দোলনের আমির হলেন চরমোনাইর পীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরমোনাইরপীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও ইউনুছ আহমাদ মহাসচিব পুনর্নির্বাচিত হয়েছেন। গতকাল দলের কেন্দ্রীয় মজলিশে শ‌ুরার দ্বিবার্ষিক অধিবেশনের সমাপনী দিনে তাঁদের পুনর্নির্বাচিত করা হয়।

ইসলামী আন্দোলন বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমির নির্বাচনের পর দলের ৪১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়। এ ছাড়া দলের ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১১ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যের নাম ঘোষণা করা হয়। আমির নতুন দায়িত্বশীল নেতাদের শপথ পাঠ করান।