প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরুর এক কর্মীর দুই হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। জাহিদ হাওলাদার (৪৫) নামে ওই কর্মী উপজেলার গোলবুনিয়া গ্রামের হাতেম আলী হাওলাদারের ছেলে।
চরমোনাই পীরের রাজনৈতিক উপদেষ্টা আশ্রাব আলী গতকাল মঙ্গলবার দুপুরে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী শওকত হাচানুর রহমানের কর্মীদের দায়ী করেছেন।
এ প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান বলেন, এ ঘটনা মিথ্যা ও বানোয়াট।