ইসলামী আন্দোলনের পাঁচ নেতার মুক্তি দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম ও কুমিল্লা জেলা শাখার সভাপতি বেলাল হোসেনসহ গ্রেপ্তার হওয়া পাঁচ নেতার মুক্তি দাবি করেছেন দলের নেতারা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে মতিঝিল থানা কমিটির সম্মেলনে এ দাবি জানানো হয়। শুক্রবার কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েত উদ্দিন বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হলো পুলিশকে সরকারদলীয় বাহিনী হিসেবে ব্যবহার করছে। দ্রুত বিচার আইনে মামলা দিয়ে সরকার ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ করেছে।