ইসলামী ফ্রন্টের সমাবেশ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীর্ষস্থানীয় সুন্নি আলেমদের হত্যার পরিকল্পনা এবং দেশব্যাপী হত্যা, সহিংসতা সৃষ্টি ও ইসলাম বিকৃতির জন্য জামায়াতকে দায়ী করে এর প্রতিবাদে ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বেলা তিনটায় চেরাগী পাহাড় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে নগর ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী সভাপতিত্ব করবেন। এতে কেন্দ্রীয় ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।