প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ভেড়ামারায় কাঠবোঝাই একটি ট্রলি খাদে পড়ে চালক মারা গেছেন। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বারমাইলে গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। একই দিনে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বাসস্ট্যান্ডের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
ভেড়ামারায় নিহত ট্রলিচালকের নাম মো. শরিফুল (৩৫)। ভেড়ামারা থানার ওসি মামুন খান জানান, কুষ্টিয়া থেকে কাঠ বোঝাই করে একটি ট্রলি নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন শরিফুল। এ সময় বারমাইল নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাককে পাশ কাটাতে গেলে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। শরিফুল নাটোরের বাঘাতি থানার যুগিপাড়া গ্রামের মো. জয়নালের ছেলে।