ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ ঘোষণার পর কর্তৃপক্ষের নির্দেশে আজ শনিবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল শুক্রবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় আবারও বন্ধ ঘোষণা করা হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান জানান, অনিবার্য কারণবশত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব হল বন্ধ ঘোষণা করা হয়েছে। একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে। শুধু অফিসের কার্যক্রম চলবে। শনিবার (আজ) সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের সমর্থনে গতকাল ক্যাম্পাসে মিছিল বের করে ছাত্রশিবির। পুলিশ মিছিলে বাধা দিলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে সন্ধ্যায় জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয়।
এর আগে ছাত্র নিহতের ঘটনার জের ধরে গত বছরের ১ ডিসেম্বর থেকে এ বছরের ৬ জানুয়ারি পর্যন্ত টানা ৩৭ দিন বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়।