ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জাহাঙ্গীর হোসাইনকে সভাপতি ও শামসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট এই কমিটি করা হয়। গতকাল সোমবার বেলা ১১টায় এই কমিটি ঘোষণা করা হয়।এই কমিটিতে সহসভাপতি পদে শামীম হোসেন, বেলাল উদ্দিনসহ ১১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খোকনসহ পাঁচজন, সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারি, শফিক আহমেদ, সজিবুল ইসলামসহ পাঁচজন, প্রচারে মোস্তাফিজুর রহমান, দপ্তরে কানন আজিজ, গ্রন্থনা ও প্রকাশনায় দেলোয়ার মোর্শেদসহ মোট ১০১ জন।