ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় তিনটি দাবি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা রোববার বেলা ১১টায় মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ৪২৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এতে সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পেশ করা তিনটি দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক মারা গেলে সব শিক্ষকের এক দিনের বেতন তাঁর পরিবারকে দেওয়া, মৃত শিক্ষকের স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া এবং শিক্ষকদের স্বাস্থ্যবিমা। দাবিগুলো পর্যালোচনা করার জন্য মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আ ন ম রেজাউল করিমকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে।