ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের কারণে আট দিন বন্ধ থাকার পর কাল মঙ্গলবার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হচ্ছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দিতে প্রশাসন সার্বিক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।এদিকে কমিটি গঠন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে এখনো উত্তেজনা রয়েছে। গতকাল রোববারও সচেতন ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের একাংশ নতুন কমিটি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বাস প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।মোহাম্মাদ আলীর পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন আলী মর্তুজা, মাহবুব হোসেন, আবুজর গিফারী, লিটন প্রমুখ। বক্তারা অছাত্রদের দিয়ে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি জানান।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন সমিতি, কুষ্টিয়া-ঝিনাইদহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপাচার্য এম আলাউদ্দিন বলেন, ‘ক্যাম্পাস খুলতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’