ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাল শনিবার থেকে ১৫ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো ২৫ মে পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কাল থেকে ৩ জুন পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ৪ জুন আবাসিক হল এবং বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো খোলা হবে। ৫ জুন থেকে যথারীতি একাডেমিক কার্যক্রম চলবে।