ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হলসহ তিন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ছাত্র হলসহ তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি ভবনের মধ্যে আছে দ্বিতীয় কলা অনুষদ ভবন, একটি ছাত্র হল এবং শেখ হাসিনা হলের অপর একটি ব্লক (বর্ধিতাংশ)।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মকবুল আহমেদ, প্রক্টর মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল কে এম সালেহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস প্রমুখ।