ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস-পরীক্ষার দাবিতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান ফটকের সামনের চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে করে। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি মোহাইমিনুল ইসলাম ও ইমামূল হাছান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।