ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অষ্টম সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ওরফে রিপন সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।