ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু আজ, বন্ধ হচ্ছে আবাসিক হল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকাল, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৪৭ দিনের ছুটি শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন, রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে গত বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ে ৪৭ দিনের ছুটি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ছুটি উপলক্ষে বিভাগগুলোতে ক্লাস না চললেও কয়েকটি বিভাগের বিভিন্ন বর্ষের চলমান চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছুটি শেষে আগামী ১৮ জুলাই যথারীতি ক্লাস পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে।