ইসলামী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শহীদ মিনার উদ্বোধনের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবশেষে একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এটি উদ্বোধন করার জন্য ক্যাম্পাসে আসবেন।শিক্ষামন্ত্রী ওই দিন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। শিক্ষামন্ত্রীর আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান।বুধবার দুপুর ১২টায় উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। এতে উপাচার্য এম আলাউদ্দিন সভাপতিত্ব করেন। এতে সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন, ছাত্র উপদেষ্টা মো. মেহের আলী প্রমুখ বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দক্ষিণ পাশে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।