ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ রোববার থেকে শুরু হচ্ছে। প্রথম দিন থাকছে ‘এ’ ও ‘এইচ’ ইউনিটের পরীক্ষা। এ জন্য ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি জানায়, আজ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চার পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম পালা শুরু হয়ে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয়, দুইটা থেকে বিকেল তিনটা তৃতীয় এবং চারটা থেকে বিকেল পাঁচটায় চতুর্থ পালায় পরীক্ষা শেষ হবে। প্রথম দিনে দ্বিতীয় পালা থেকে পরীক্ষা শুরু হলেও কাল সোমবার চার পালায় কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।