ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি ফরম বিতরণ ১০ সেপ্টেম্বর শুরু হবে। গতকাল শনিবার অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে। সরকারি মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটকে খুদে বার্তার মাধ্যমে ১০ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ফরম তোলা ও জমা দেওয়া যাবে। এ বছর আটটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd অথবা www.iubd.net) পাওয়া যাবে।