ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। পরে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ চালুর দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাইদুর রহমান ও প্রক্টর মাহবুবুল আরফিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দল মানববন্ধন কর্মসূচিতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন। প্রক্টর বলেন, ‘ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। পূর্ব অনুমতি ছাড়া কর্মসূচি পালন করায় আমরা কর্মসূচি সংক্ষিপ্ত করার অনুরোধ জানিয়েছি।’