ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষের কক্ষে শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে শাপলা ফোরামের শিক্ষকদের ধস্তাধস্তি হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।দুপুর ১২টার দিকে আন্দোলনরত শিক্ষকেরা কোষাধ্যক্ষ শাহজাহান আলীর কক্ষে গিয়ে তাঁকে ক্যাম্পাস ত্যাগ করতে বলেন। শিক্ষকেরা তাঁকে জানিয়ে দেন, ১৪ ও ১৬ ডিসেম্বর জাতীয় দিবসের কর্মসূচি শিক্ষক সমিতির ব্যানারে হবে। এ নিয়ে শিক্ষকদের দুই পক্ষের মধ্যে প্রথমে বাগিবতণ্ডা ও পরে ধস্তাধস্তি হয়।শিক্ষক সমিতির সভাপতি এম এয়াকুব আলী প্রথম আলোকে বলেন, ‘কোষাধ্যক্ষ গতকাল ক্যাম্পাসে আসেন। আমরা তাঁকে ক্যাম্পাস থেকে চলে যেতে বলি। এ সময় তাঁর ঘনিষ্ঠ কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র আমাদের সঙ্গে অসদাচরণ করেন।’শাপলা ফোরামের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কোষাধ্যক্ষকে প্রশাসনিক কাজে বাধা দিলে আমরা এর প্রতিবাদ করি।’