ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র অস্ত্রসহ গ্রেপ্তার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আলমগীর হোসেন ও জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম আবদালপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয় থানার ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।