ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবন চত্বরে উপাচার্য আবদুল হাকিম সরকার জাতীয় পতাকা এবং সহ-উপাচার্য শাহিনুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষরা নিজ নিজ হলে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।
সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য ও সহ-উপাচার্য। শোভাযাত্রা শেষে প্রশাসন ভবন চত্বরে আলোচনা সভা হয়। ১৯৭৯ সালের ২২ নভেম্বর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। গত শুক্রবার সরকারি ছুটি থাকায় গতকাল দিনটি পালনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।