ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সহ-উপাচার্য আবু বকর রফিককে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশে যাওয়ার সময় শাহ আমানত বিমানবন্দর থেকে তাঁকে আটক করার পর রাতে গ্রেপ্তার দেখানো হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে জানান, অধ্যাপক রফিককে নগরের মুরাদপুরে পুলিশের ওপর জামায়াতের হামলার ঘটনায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাঁচলাইশ থানায় ওই মামলা হয়েছিল।ইসলামী বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আবু বকর রফিক একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য কুয়েতে যাচ্ছিলেন। জানা গেছে, তাঁকে আটক করে প্রথমে পতেঙ্গা থানায় নেওয়া হয় এবং পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।