ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে বারটার দিকে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দেন। এর একটি অনুলিপি উপাচার্যের কাছে দেওয়া হয়েছে।


জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে উপাচার্য আবদুল হাকিমের কাছে পদত্যাগপত্রের একটি অনুলিপি দেওয়া হয়। পদত্যাগপত্র জমা দিয়ে শাহিনুর রহমান তাঁর ইংরেজি বিভাগে যোগদান করেছেন।


এ ব্যাপারে শাহিনুর রহমানের দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেগুলো বন্ধ পাওয়া গেছে।


উপাচার্য আবদুল হাকিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী বলেন, ‘স্যার মিটিংয়ে ব্যস্ত আছেন।’