ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের বাসা লক্ষ্য করে গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুর রশিদের বাসা লক্ষ্য করে গত মঙ্গলবার গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।আবদুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আলাউদ্দিনের বাসার দ্বিতীয় তলায় কিছুদিন আগে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ওই দুর্বৃত্তরাই তাঁর বাসা লক্ষ্য করে গুলি করতে পারে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে শহরের টালিপাড়ায় আবদুর রশিদের বাসার সামনে গিয়ে তাঁর নাম ধরে উচ্চ স্বরে ডাকতে থাকে। রশিদের ছোট ভাই আবদুর রব বাসার ভেতর থেকে জানালায় দিয়ে দেখেন, দুজন লোক বাইরে দাঁড়িয়ে আছেন।