ইসলামী ব্যাংক ও হলি ফ্যামিলির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। গত শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শওকত আলী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইসলামী ব্যাংক এই হাসপাতালের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ অত্যাধুনিক এক্স-রে মেশিন ও অন্যান্য মেডিকেল উপকরণ কিনতে আর্থিক সহায়তা দেবে। বিজ্ঞপ্তি।