ইসলামী ব্যাংক ও হ্যামকোর ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হেফাজতকে অর্থসহায়তা: তালিকায় সরকারি ও বিরোধী দলের শতাধিক নেতা’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছে ইসলামী ব্যাংক ও হ্যামকো করপোরেশন।
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের স্বাক্ষরে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেদনে হেফাজতে ইসলামকে অর্থসহায়তাকারী প্রতিষ্ঠান ও সংগঠনের তালিকায় ইসলামী ব্যাংকের নাম জড়ানোয় তারা বিস্মিত।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কখনো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে অর্থায়ন করেনি। ফলে হেফাজতে ইসলামের কথিত সমাবেশে অর্থসহায়তা দেওয়ার প্রশ্নই ওঠে না।
এ ছাড়া খুলনার হ্যামকো করপোরেশন এই প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়ে বলেছে, তারা হেফাজতে ইসলামকে কোনো ধরনের সহায়তা করেনি এবং ওই সংগঠনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।