ইসলামী ব্যাংক ও হ্যামকোর ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হেফাজতকে অর্থসহায়তা: তালিকায় সরকারি ও বিরোধী দলের শতাধিক নেতা’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে বক্তব্য দিয়েছে ইসলামী ব্যাংক ও হ্যামকো করপোরেশন। ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের স্বাক্ষরে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতিবেদনে হেফাজতে ইসলামকে অর্থসহায়তাকারী প্রতিষ্ঠান ও সংগঠনের তালিকায় ইসলামী ব্যাংকের নাম জড়ানোয় তারা বিস্মিত। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কখনো কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে অর্থায়ন করেনি। ফলে হেফাজতে ইসলামের কথিত সমাবেশে অর্থসহায়তা দেওয়ার প্রশ্নই ওঠে না।এ ছাড়া খুলনার হ্যামকো করপোরেশন এই প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়ে বলেছে, তারা হেফাজতে ইসলামকে কোনো ধরনের সহায়তা করেনি এবং ওই সংগঠনের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।