ইসলামী ব্যাংক হাসপাতাল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, চিকিৎসার নামে অপচিকিৎসা ও প্রশাসনিক অবহেলার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বছরের ২০ নভেম্বর খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের তত্ত্বাবধায়ক মুজিবুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৫ ডিসেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক কারণ দর্শানোর নোটিশের জবাব দেন।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোমতাজ উদ্দিন ভূঁইয়া ২ ফেব্রুয়ারি খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের তত্ত্বাবধায়ককে হাসপাতালের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংক হাসপাতাল প্রশাসনিক অবহেলা ও চিকিৎসার নামে অপচিকিৎসা করছে। এতে এই চিঠি পাওয়ার পর অনতিবিলম্বে হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। খুলনার সিভিল সার্জন গোলাম মোর্তুজা শিকদার বলেন, ‘আমরা ১২ ফেব্রুয়ারি চিঠিটি পেয়েছি।’ এ ব্যাপারে খুলনার ইসলামী ব্যাংক হাসপাতালের তত্ত্বাবধায়ক মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এ-সংক্রান্ত কোনো চিঠি আসেনি। চিঠি না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না।’