প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং সার্ভিস ‘ইসলামী ব্যাংক এম ক্যাশ’ গত ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মুমিনুল ইসলাম পাটোয়ারী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।