প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গুণাবলিসংবলিত প্রচারপত্র বিতরণের সময় ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া নূরুল আমীন (৪২) ইসলামী ব্যাংকের ঢাকার মতিঝিল শাখার জ্যেষ্ঠ মুখ্য কর্মকর্তা (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কৈল গ্রামে।