ইসলামী ব্যাংকের বুথে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের শিববাড়ি মোড়ে গতকাল রোববার বিকেলে ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচটি মোটরসাইকেলে কয়েকজন বিক্ষুব্ধ তরুণ এসে শিববাড়ির মোড়ে নামে। কিছু বুঝে ওঠার আগেই তারা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের এটিএম বুথটি ভাঙচুর করে। এরপর তারা এতে আগুন লাগিয়ে দিয়ে স্থান ত্যাগ করে। নগরের বয়রা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মাসুদ সরদার বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখি, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলেছেন।’