ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা গত বৃহস্পতিবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ২০১২ সালের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ (১৭ শতাংশ শেয়ার ও ৮ শতাংশ ক্যাশ) সুপারিশ করা হয়।সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ জাহের। উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মুস্তাফা আনোয়ার, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. ইস্কান্দার আলী খান, অডিট কমিটির চেয়ারম্যান এন আর এম বোরহান উদ্দিন, আইসিবির প্রতিনিধি মো. আবুল হোসাইন, আইডিবির প্রতিনিধি আদনান মাইদানী ও আরিফ সুলেমান, কুয়েত ফিন্যান্স হাউসের প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ, মমিনুল ইসলাম পাটোয়ারী, হাফিজুল ইসলাম মিয়া, মো. শহীদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. আবদুস সালাম, হুমায়ুন বখতিয়ার, এ কে এম সদরুল ইসলাম, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।