ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ৬ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর এলাকার কোটতলী ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে গত শুক্রবার রাতে বৈঠক করার সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছয় কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি আদিতমারী উপজেলার বড়বাড়ী গ্রামের আবদুর রহমান (২৫), পাটগ্রাম উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উপদেষ্টা পানবাড়ী ক্বিরায়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক মিজানুর রহমান, পাটগ্রামের বেংকান্দা গ্রামের বকুল হোসেন (১৮), উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের দিঘলটারী গ্রামের রেজাউল করিম (২০) ও নজরুল ইসলাম (১৯) এবং পৌরসভার কোটতলী এলাকার আবুল কালাম আজাদ (১৮)।পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, পুলিশ প্রশাসনের অনুমতি না নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আদিতমারী ও পাটগ্রাম উপজেলার কতিপয় মাদ্রাসার ছাত্র ও যুবক ইসলামী আদর্শ বিদ্যানিকেতনে সভা করছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে ওই ছয় কর্মীকে আটক করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতেশাম করিম বলেন, আটক ব্যক্তিদের ৫৪ ধারায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।