ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই: আহমদ শফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। যাঁরা ইসলামের সঠিক বিধিবিধান পালন করেন, তাঁরা সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশ্রয় দেন না। গতকাল রোববার সন্ধ্যায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে আহমদ শফি বলেন, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। যারা আল্লাহ ও রাসুলের শানে বেয়াদবি করে তাদের শাস্তির বিধান কার্যকর করতে হবে।
মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মুজাফ্ফর আহমদ, কেন্দ্রীয় মহাসচিব জুনাইদ বাবুনগরী।