প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ইসলামকে অনুসরণ করতে পারলে দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না। ইসলামে অসত্য, অন্যায় ও সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) দাওরায়ে হাদিসের খতমে বুখারি ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
আহমদ শফী বলেন, আল্লাহর ভয় মানুষের অন্তরে না থাকায় সমাজে অপরাধপ্রবণতা বেড়ে চলেছে। মনে ভয় থাকলে শরিয়তের হুকুম লঙ্ঘন করা ও হারাম পথে চলা কিছুতেই সম্ভব নয়। মোনাজাতে দাওরায়ে হাদিস বিভাগের ২ হাজার ৬০০ ছাত্র, ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।