প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরকজয়ন্তী ও অ্যালামনাই সম্মেলন গতকাল শনিবার উদ্যাপন করা হয়েছে।
সকাল নয়টায় শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির শুরু হয়। পরে ওই প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
সকাল ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মো. সাইফুজ্জামান শেখর।