ইসলাহী ইজতেমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলের বেলংকা-ইছাপশর দারুল মা’আরিফ আল মাদানিয়া মাদ্রাসার ময়দানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা আজ রোববার শেষ হচ্ছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন উপমহাদেশের বিশিষ্ট আলেম কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাস্উদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার শুরু হওয়া ইজতেমায় দেশের প্রখ্যাত আলেমসহ ভারত ও যুক্তরাজ্যের (ইউকে) আলেমরা বয়ান করেন।