ইসি আওয়ামী লীগের প্রতি নির্দয়: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন বিএনপির প্রতি সদয় এবং আওয়ামী লীগের প্রতি নির্দয় আচরণ করছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে হানিফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে। আওয়ামী লীগের প্রতিনিধিদলে আরও ছিলেন দীপু মনি, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন প্রমুখ।
সাক্ষাৎ শেষে হানিফ বলেন, তাঁরা ক্ষমতায় থাকায় তাঁদের অনেক নেতা প্রচারে নামতে পারছেন না। অন্যদিকে বিএনপি সংসদে না থাকায় তাদের সবাই নির্বাচনী মাঠে আছে। এ দিক থেকে ‘নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড’ এখন বিএনপির জন্য লেভেল প্লাস প্লেয়িং ফিল্ড হয়ে গেছে।
হানিফ অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থীদের হয়রানি করা হচ্ছে। এক মন্ত্রী শুক্রবার নামাজের পর কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেছেন, তাতেই তাঁর বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি আরও বলেন, ইসির কাছে তাঁরা নিরপেক্ষ আচরণের অনুরোধ করেছেন।