ইসি নিয়ে প্রস্তাব দিয়ে লাভ নেই: নাসিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নিয়ে শুধু শুধু প্রস্তাব দিয়ে লাভ নেই। সাংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা রাষ্ট্রপতির। তিনি বিএনপিকে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে আগামী নির্বাচনে অংশ নিতে পরামর্শ দেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।