ইসি মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হবে, আশা বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) বিরোধী দলের প্রার্থীদের জন্য এখনো সমান সুযোগ নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশন নিজ উদ্যোগে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হবে বলে আশা প্রকাশ করেছে দলটি।
আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা জানান।
আসাদুজ্জামান বলেন, বিএনপির বেশিরভাগ নেতার বিরুদ্ধে ‘রাজনৈতিক মামলা’ থাকায় প্রকাশ্যে প্রচারণায় আসতে পারছেন না। তাঁদের সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, এ ধরনের পরিস্থিতি যাতে না হয় সে জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও নির্বাচন কমিশন কিছু করছে না।