ইসি সচিব যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, আইনশৃঙ্খলা ব্যবস্থা দেখার পর মনে হবে, ভোটারদের চেয়ে কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কম নয়। কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে গতকাল বুধবার সচিব এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে আজ বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে কোনো সিটি করপোরেশনে এটি প্রথম ভোট। সচিব আরও বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। শঙ্কা দূর করে সুষ্ঠুভাবে ভোট করার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।