ইসি সচিবালয়ের উপসচিব দেড় ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেকশন গ্রেড অনুযায়ী বেতন-ভাতার দাবিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা গতকাল বুধবার জনবল শাখার দায়িত্বপ্রাপ্ত উপসচিব শেখ সাখাওয়াৎ হোসেনকে প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আগারগাঁওয়ে কমিশন সচিবালয়ে উপসচিবের কক্ষের দরজার সামনে অবস্থান নেন। উপসচিব এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধানের বিষয়ে আশ্বাস দিলে বেলা দুইটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।অবস্থান কর্মসূচি চলাকালে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব রেজাউল মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘সরকার এক বছর আগে সিলেকশন গ্রেড ঘোষণা করলেও উপসচিবের খামখেয়ালির কারণে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মচারীরা ঘোষিত সিলেকশন গ্রেডের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।এ বিষয়ে জানতে চাইলে সাখাওয়াৎ হোসেন বলেন, আশা করা যায়, দ্রুত সমস্যার সমাধান হবে।