ইসিপিভি চট্টগ্রামের জন্য সিন্ডিকেটেড টার্ম লোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনার্জিপ্যাক ও কনফিডেন্স গ্রুপের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ইসিপিভি চট্টগ্রাম লিমিটেড শিগগিরই চালু করতে যাচ্ছে ১০৮ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র। চট্টগ্রামের পটিয়ায় অবস্থিত ওই বিদ্যুৎকেন্দ্র আগামী বছরের জুলাই থেকে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করবে। পুরো প্রকল্পের জন্য খরচ পড়বে ৭৭২ কোটি টাকা।ওই প্রকল্পের জন্য ২২৮ কোটি টাকা সিন্ডিকেট লোন-সুবিধার আয়োজন করেছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই সিন্ডিকেটে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে: আইডিএলসি, ইডকল, ব্যাংক এশিয়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইউনাইটেড লিজিং কোম্পানি, ইসলামী ব্যাংক এবং ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। সম্প্রতি স্থানীয় একটি হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রকল্পের ঋণ সংস্থান কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টিফেন একেলান্ড। অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম আর এফ হোসেন, ইডকলের সিইও মাহমুদ মালিক, ইসিপিভি চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।