ইসিপিভিএলের আইপিও ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধন বৃদ্ধির জন্য গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহ করবে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেনচার লিমিটেড (ইসিপিভিএল)। এ ক্ষেত্রে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি চুক্তি হয়েছে।ইসিপিভিএলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান করিম এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন, কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম, ইসিপিভিএলের পরিচালক রেজওয়ানুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।